বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

‎ন্যায় ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিন—ড. মোবারক হোসাইন

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - Vote for each candidate to build a just, fair and humane Bangladesh—Dr. Mubarak Hossain
‎ন্যায় ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিন—ড. মোবারক হোসাইন/ছবি: প্রতিনিধি

গত ৫৪ বছরে দেশের জনগন শাসক দেখেছে। কেউ জনগনের ভাগ্যেন্নয়নে কাজ করে নি। বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এবার সুযোগ এসেছে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার। সেই লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। একটি ন্যায়, ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিন।

বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে নাগাইশ বাজার মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসাবে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আমাদের এই এলাকার রাস্তাগুলো বেহাল অবস্থায় পড়ে আছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদকের ব্যাপক বিস্তার রয়েছে। মাদক পরিবারগুলোকে শেষ করে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হবে।

এতে শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান সেলিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ বাছির উদ্দিন (বিএসসি), এডভোকেট সাইফুল ইসলাম ও মো. জহির উদ্দিন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলমগীর সরকার, অধ্যাপক আব্দুল আউয়াল, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, মাওলানা রফিকুল ইসলাম ফয়েজী, এনসিপির প্রধান সমন্বয়ক মো. জহিরুল ইসলাম সরকার, সোহরাওয়ার্দী হলের ভিপি মো. নেয়ামত উল্লাহ ফারাবী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সানাউল্লাহ রাসেল, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সম্পাদক মাওলানা আবু কাউছার আরমান।

এসময় অধ্যক্ষ কবির আহম্মদ, মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, মাওলানা মাঈন উদ্দিন সাঈদ, এনসিপির যুগ্ম সদস্য সচিব মো. ইউনুছ মিয়া, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ, মো. রাজিব সরকার, ছাত্রশিবিরের সভাপতি মো. আজাদ হোসাইন, সেক্রেটারি মুহাম্মদ কাউছারসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন