
রাইজিং ডেস্ক
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নৌকা মার্কা বঙ্গবন্ধুর মার্কা, নৌকা শেখ হাসিনার মার্কা। আগামী কিছু দিন পর নির্বাচন, সেই নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। দলের ভিতরে অসন্তোষ থাকতে পারে, কিন্তু নৌকা মার্কাকে জয়ী করতে হবে। আপনাদের যেকোন অপশক্তিকে মোকাবেলায় মাঠে থাকতে হবে।
গতকাল (২৫ আগস্ট) বিকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে পৌর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, ১৫ আগস্ট সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ, ‘৭১ এর পরাজিত শক্তিরা তাদের পরাজয়কে মেনে নিতে পারেনি। তাই তারা বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এদেশ ও দেশের মানুষ বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারতো। তাদের কেউ দাবিয়ে রাখতে পারতো না। এজন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। আর ২১ আগস্টে তারই কন্যা শেখ হাসিনাকে সেই পরাজিত শক্তিরা নিশ্চিহ্ন করার জন্য গ্রেনেড হামলা করেছিল। আমরা কি সেই ঘাতকদের ক্ষমতায় দেখতে চাই?
শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্ম আমাদের ভবিষ্যৎ। তাই তাদেরকে মাদক, সন্ত্রাস জঙ্গীবাদ থেকে দূরে রাখতে হবে। যারা এ দেশকে পাকিস্তান বানাতে চায় তাদেরকে প্রতিহত করতে নতুন প্রজন্মকে প্রস্তুত থাকতে হবে। রাজনীতির নামে যদি কোন অপশক্তি মাথাচাড়া দিতে চায় তাদেরকে প্রতিরোধ করতে হবে।
এসময় চাঁদপুর পৌর ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC