
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার চর আতাউর এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি ওজনের জবাইকৃত একটি হরিণ উদ্ধার করা হয়েছে। পরে হরিণটি হাতিয়া আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে সেটি আদালত প্রাঙ্গণে মাটিচাপা দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে চর আতাউর এলাকায় হরিণটি উদ্ধার করা হয়। দুপুরে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে উদ্ধারকৃত হরিণটি হাতিয়া আদালতে জমা দেওয়া হলে বিচারক সেটি মাটিচাপা দেওয়ার নির্দেশ দেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চর আতাউর এলাকায় ঢালচর বিট ও কোস্টগার্ডের যৌথ অভিযান চালানো হয়। এ সময় বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে হরিণ শিকারিরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জবাইকৃত অবস্থায় একটি হরিণ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শিকারিদের আটক করা সম্ভব হয়নি।
হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান, হাতিয়া উপকূলীয় অঞ্চলের বিভিন্ন চরে সংরক্ষিত বন্যপ্রাণী, বিশেষ করে হরিণ শিকার রোধে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি বন্যপ্রাণী শিকার ও পাচার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC