
মো: নাঈমুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফুর রহমান সৈকত এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন আবদুর রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) মাইজদী শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত জরুরি সদস্য সমাবেশে নোবিপ্রবি শাখার সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন আরিফুর রহমান সৈকত। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থী এবং পরিসংখ্যান বিভাগের ছাত্র। একই সমাবেশে সদস্যদের মতামতের ভিত্তিতে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হন আবদুর রহমান। তিনি ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ছাত্র।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এ ছাড়াও কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমানসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC