
রাইজিং কুমিল্লা অনলাইন
নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠনগুলো যদি কোনো প্রকার বিক্ষোভের প্রচেষ্টা করে, তাহলে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তা কঠোরভাবে মোকাবিলা করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ (বিএএল) এবং তাদের সহযোগীদের প্রতি ইঙ্গিত করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রেস সচিব শফিকুল আলম তাঁর পোস্টে উল্লেখ করেন "বাংলাদেশ আওয়ামী লীগ (বিএএল), তাদের সহযোগী এবং গণহত্যাকারী নেত্রী সম্ভবত ভাবছেন, এটি আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সময়। তারা কল্পনা করছে—দুপুরবেলা ডজনখানেক মানুষকে হত্যা করে হাজার হাজার সন্ত্রাসীকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তাগুলো দখল করবে। দুঃখিত, এখন এটি নতুন বাংলাদেশ।"
তিনি আরও লেখেন যে, নিষিদ্ধ রাজনৈতিক দল বা সন্ত্রাসী সংগঠনের পক্ষ থেকে যেকোনো বিক্ষোভের চেষ্টা করা হলে তা আইনের পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করা হবে।
পোস্টের শেষাংশে তিনি 'জুলাই বিপ্লবীদের' ধৈর্য পরীক্ষা না করার জন্য সতর্ক করে দিয়ে বলেন, "জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না এবং মনে রাখবেন—এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়। এটি জুলাই—চিরদিনের জুলাই।"
প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠনগুলোর পক্ষ থেকে সম্ভাব্য বিক্ষোভ কর্মসূচির গুঞ্জন শোনা যাচ্ছে। তাঁর বার্তাটি স্পষ্ট, বর্তমান সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো প্রকার ছাড় দেবে না।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC