
রাইজিং ডেস্ক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ হাজার ৭৭৩ জন দেশি পর্যবেক্ষক অংশ নেবেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য নিশ্চিত করেছে।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবেন। মোট ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষণ করবেন এবার জাতীয় সংসদ নির্বাচন।
তিনি জানান, এসব পর্যবেক্ষক সংস্থার কতজন পর্যবেক্ষক কোন আসনের কোন জেলার কোন উপজেলায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে শুধুমাত্র কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেওয়া হবে। অনুমোদিত স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার স্ব-স্ব রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, তিনশ জনের মতো বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক ভোট পর্যবেক্ষণ করবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC