
রাইজিং কুমিল্লা ডেস্ক
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য যেকোনো সময়ের তুলনায় এবার বেশি সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ডিরেক্টর অব মিলিটারি অপারেশন (ডিএমও) ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মনজুর হোসেন।
তিনি বলেন, কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানান ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মনজুর হোসেন।
ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মনজুর হোসেন জানান, সরকার যতদিন চাইবে ততদিন সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করবে। সরকার নির্দেশ দিলে সেনাসদস্যরা সঙ্গে সঙ্গে নিজ নিজ সেনানিবাসে ফিরে যাবেন।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করার জন্য সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বর্তমানে নির্বাচনকে ঘিরে বড় ধরনের কোনো ঝুঁকি সেনাবাহিনী দেখছে না বলেও জানান তিনি।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনী আইনের আওতায় থেকে ধাপে ধাপে শক্তি প্রয়োগে বাধ্য হবে বলে সতর্ক করেন ডিএমও।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC