
কুবি প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দিতে বাস সেবা দিচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর কর্তৃক তথ্যটি নিশ্চিত করা হয়েছে। এর আগে এদিন সকালে ছাত্র সংগঠনগুলোর সাথে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাসে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার মধ্যে নাম, বিভাগ, সেশন, আইডি নম্বর ও স্থায়ী ঠিকানাসহ আইডি কার্ডের ফটোকপি রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে।
রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, "নির্দিষ্ট রুটে পর্যাপ্ত শিক্ষার্থী আবেদন করলেই কেবল বাস দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে কাল সোমবার বিকাল থেকেই বাস চলাচল শুরু হবে।"
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিভাগীয় শহরে বাসের দাবিতে উপাচার্য ও রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দিয়েছিলেন কুবি শিক্ষার্থীরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC