বুধবার ১১ মার্চ, ২০২৬

নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে লড়বেন তাসনিম জারা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Tasnim Zara to contest elections with football symbol
নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে লড়বেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ফুটবল প্রতীক পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে তিনি ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) ডা. তাসনিম জারা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করতে চান।

সে সময় তিনি বলেন, সবার জনসমর্থনে আগামী নির্বাচনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

প্রতীক বাছাই প্রসঙ্গে ডা. তাসনিম জারা বলেন, “এখন মার্কার (প্রতীক) জন্য আবেদন করতে পারবো। আমাদের পছন্দ ফুটবল মার্কা। আমরা সেটা নিয়ে আবেদন করবো। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে।”

শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারাকে ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

আরও পড়ুন