শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনকে সামনে রেখে গণসংহতি আন্দোলনের ৯১ প্রার্থীর নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনকে সামনে রেখে গণসংহতি আন্দোলনের ৯১ প্রার্থীর নাম ঘোষণা/ছবি: গণসংহতি আন্দোলনের সৌজন্যে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৯১টি আসনে তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জোনায়েদ সাকীর নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ বুধবার রাজধানীর হাতিরপুলে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্যগুলো জানানো হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি জানান, বর্তমানে প্রগতিশীল, উদার ও মধ্যপন্থী দলগুলোকে নিয়ে একটি জোট গঠনের চেষ্টা চলছে। তিনি দৃঢ়তার সাথে বলেন যে তাদের বৃহত্তর মঞ্চ, গণতন্ত্র মঞ্চ, আসন্ন নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে। একইসাথে তিনি উল্লেখ করেন যে বিএনপির সাথেও জোট নিয়ে আলোচনা চলমান রয়েছে।

নির্বাচন কমিশনের কতিপয় সিদ্ধান্তের সমালোচনা করে জোনায়েদ সাকি বলেন, নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো মোটেও ঠিক হয়নি এবং এটি কোনো গণতান্ত্রিক পদ্ধতি নয়। তিনি আরও মন্তব্য করেন যে জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ রাখা উচিত ছিল।

এছাড়াও, তিনি মনে করেন, গণভোট আর নির্বাচন একইদিনে হওয়া দরকার এবং দেশের সামগ্রিক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর এক হয়ে ঐকমত্য গঠন করা জরুরি।

গত ২ নভেম্বর গণসংহতি আন্দোলনের ৫৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়। এই কমিটিতে জোনায়েদ সাকি প্রধান সমন্বয়কারী হিসেবে পুনরায় নির্বাচিত হন এবং আবুল হাসান রুবেল হন নির্বাহী সমন্বয়কারী।

গণসংহতি আন্দোলনের ঘোষণা করা ৯১ জন প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন প্রার্থীর তালিকা নিচে তুলে ধরা হলো:

ক্রমআসনের নামপ্রার্থীর নাম
১.ব্রাহ্মণবাড়ি-৬জোনায়েদ সাকি
২.পাবনা-৪ ও ঢাকা-১০আবুল হাসান রুবেল
৩.ঢাকা-১২তাসলিমা আখতার
৪.চট্টগ্রাম-৯হাসান মারুফ রুমী
৫.বরিশাল-৫দেওয়ান আব্দুর রশীদ নীলু
৬.নারায়ণগঞ্জ-৫তরিকুল সুজন
৭.ঢাকা-৭মনির উদ্দীন পাপ্পু
৮.ঢাকা-৩বাচ্চু ভূঁইয়া
৯.পাবনা-২জুলহাসনাইন বাবু
১০.রাজশাহী-২অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ
১১.লালমনিরহাট-২ ও ৩দীপক কুমার রায়
১২.টাঙ্গাইল-৬আলিফ দেওয়ান
১৩.নাটোর-১সেন্টু আলী
১৪.ময়মনসিংহ-১০একেএম শামসুল আলম
১৫.রংপুর-২মোফাখখারুল ইসলাম মুন
১৬.রংপুর-৩তৌহিদুর রহমান
১৭.মৌলভীবাজার-৪সৈয়দ সাইফুল ইসলাম
১৮.ময়মনসিংহ-৪মোস্তাফিজুর রহমান রাজীব
১৯.নওগাঁ-৫তোসাদ্দেক হোসাইন (সৈকত আরিফ)
২০.চট্টগ্রাম-৪জাহিদুল আলম আল-জাহিদ
২১.চট্টগ্রাম-৬নাসির উদ্দীন তালুকদার
২২.ঠাকুরগাঁও-২আশরাফুল ইসলাম
২৩.ঢাকা-১মিজানুর রহমান
২৪.খুলনা-২মুনীর চৌধুরী সোহেল
২৫.রাজশাহী-৩জুয়েল রানা
২৬.চাঁপাইনবাবগঞ্জ-৩নুরুদ্দীন
২৭.খুলনা-১অ্যাডভোকেট আজমল হোসেন
২৮.ব্রাহ্মণবাড়িয়া-৫নাহিদা শাহান
২৯.পিরোজপুর-৩অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম
৩০.ঢাকা-১৯তানভীর আহমেদ
৩১.পঞ্চগড়-১সাজেদুর রহমান সাজু
৩২.চট্টগ্রাম-৩তাহসিন মাহমুদ
৩৩.ঢাকা-১৩মনিরুল হুদা বাবন
৩৪.ঢাকা-২আব্দুল জলিল
৩৫.চট্টগ্রাম-১১সৈয়দ সালাহউদ্দীন শিমুল
৩৬.খুলনা-১আল-আমিন শেখ
৩৭.লক্ষ্মীপুর-২হাসান আল-মেহেদী
৩৮.কক্সবাজার-১আরমানুল হক
৩৯.নারায়ণগঞ্জ-১নাজমা বেগম
৪০.নারায়ণগঞ্জ-৪জাহিদ সুজন
৪১.টাঙ্গাইল-৫ফাতেমা রহমান বিথি
৪২.রাজশাহী-২জিন্নাত আরা সুমু
৪৩.বরিশাল-১সাকিবুল ইসলাম
৪৪.নীলফামারী-১মহব্বত হোসেন মিলন
৪৫.ঢাকা-৮রুবেল মিয়া (হিমু ভাই)
৪৬.নারায়ণগঞ্জ-৩অঞ্জন দাস
৪৭.ঢাকা-৫ময়েজ উদ্দীন
৪৮:কুষ্টিয়া-৩এসএম ওয়াশিফ ফায়সাল
৪৯.নওগাঁ-৪মোফাখখারুল ইসলাম মানিক
৫০.গাজীপুর-৬আবু সাকের মোহাম্মদ জাকারিয়া
৫১.বগুড়া-৪আব্দুর রশীদ
৫২.জয়পুরহাট-২আরিফুল ইসলাম
৫৩.দিনাজপুর-৫সুলতান মাহমুদ শিশির
৫৪.গাইবান্ধা-১গোলাম মোস্তফা
৫৫.নাটোর-৪তাহমিদা ইসলাম তানিয়া
৫৬.দিনাজপুর-৪দ্বিজেন্দ্রনাথ রায়
৫৭.কুড়িগ্রাম-১সাইফুর রহমান দুলাল
৫৮.কুড়িগ্রাম-২রুস্তম আলী
৫৯.শরীয়তপুর-৩বেলায়েত শিকদার
৬০.পাবনা-৫আজহারুল ইসলাম
৬১.গাজীপুর-২আমজাদ হোসেন
৬২.গাজীপুর-৩অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ
৬৩.ঢাকা-১৪এফএম নুরুল ইসলাম
৬৪.নীলফামারী-৩প্রদীপ রায়
৬৫.মুন্সিগঞ্জ-৩ইলিয়াস জামান
৬৬.ঢাকা-১৫মাহবুব রতন
৬৭.কুমিল্লা-৬ইমরাদ জুলকারনাইন ইমন
৬৮.মুন্সিগঞ্জ-২বিপ্লব খান
৬৯.ব্রাহ্মণবাড়িয়া-৩আবু রায়হান খান
৭০.ঢাকা-১৬সাইফুল্লাহ সিদ্দিক রুমন
৭১.পটুয়াখালী-২আমজাদ হোসেন
৭২.মৌলভীবাজার-৩জুনেদ আহমেদ
৭৩.সাতক্ষীরা-৪আলতাফ হোসেন
৭৪.ঝিনাইদহ-১নজরুল ইসলাম
৭৫.ফেনী-২কায়কোবাদ সাগর
৭৬.‍কুমিল্লা-৯জহির রায়হান সাগর
৭৭.বান্দরবান-১অ্যাডভোকেট রিপন চক্রবর্তী
৭৮.ঢাকা-৮সেলিমুজ্জামান
৭৯.ফেনী-২রিপন
৮০.চট্টগ্রাম-১০অপূর্ব নাথ
৮১.জামালপুর-৬কেরামত আলী
৮২.ঢাকা-৬আবু বক্কর রিপন
৮৩.মানিকগঞ্জ-৩অধ্যাপক আব্দুল কাদের
৮৪.ময়মনসিংহ-১১খালেদ হোসাইন
৮৫.গাজীপুর-৪জাহাঙ্গীর আলম পালোয়ান
৮৬.মাদারীপুর-২রফিকুল ইসলাম রাসেল
৮৭.ঝালকাঠি-২আবদুল কাদের খান
৮৮.রংপুর-৪আব্দুল কাদের
৮৯.ময়মনসিংহ-৫নজরুল ইসলাম সরকার
৯০.কিশোরগঞ্জ-৫আল-আমীন রহমান
৯১.গাজীপুর-৫লোকমান হোসেন
আরও পড়ুন