শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

নির্ধারিত সময়েই মাধ্যমিক স্তরের সব পরীক্ষা নিতে সতর্ক করল অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla -Secondary and Higher Secondary Education Board
ছবি: সংগৃহীত

দেশজুড়ে মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা, জুনিয়র বৃত্তি পরীক্ষা ও নির্বাচনী পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী গ্রহণ এবং তা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে কঠোর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)

সোমবার (১ ডিসেম্বর) অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো গ্রহণ বাধ্যতামূলক। এ বিষয়ে কোনো শিক্ষক বা কর্মকর্তা শৈথিল্য বা অনিয়ম করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী, গত ২০ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে, যা চলবে ৭ ডিসেম্বর (রোববার) পর্যন্ত। পাশাপাশি ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া নির্বাচনী পরীক্ষা চলবে ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।

অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ২৯ অক্টোবরের চিঠি অনুযায়ী, ২৮ নভেম্বর (রোববার) থেকে ৩১ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত দেশে অনুষ্ঠিত হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা। এই পরীক্ষা সকল সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে পরীক্ষাসংক্রান্ত সব কার্যক্রম বিনা ব্যর্থতায় এবং সুষ্ঠুভাবে নির্ধারিত সময়ে সম্পন্নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে পরীক্ষাগুলো গ্রহণে কোনো শিক্ষক বা কর্মকর্তার শৈথিল্য কিংবা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

এই নির্দেশনাপত্র সব আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কলেজ অধ্যক্ষ ও স্কুলের প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

শিক্ষকদের প্রধান দাবিগুলো:

– সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’-এর গেজেট প্রকাশ
– বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর

– সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের অনুমোদন

– ২০১৫ সালের আগের নিয়মে সহকারী শিক্ষকদের ২–৩টি ইনক্রিমেন্টসহ বাড়তি বেতন সুবিধা ফের চালু করা।

আরও পড়ুন