
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিরাপদ নবীনগর চাই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক ও চিত্রশিল্পী সঞ্জয় শীল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাজী মো. কাউছার আহমেদ।
২ বছর মেয়াদী (২০২৬ খ্রিষ্টাব্দ থেকে ২০২৮ খ্রিষ্টাব্দ) এ কমিটিতে অন্যান্যরা হলেন সহ-সভাপতি আব্দুল্লা আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাম হোসেন হৃদয়, সাংগঠনিক সম্পাদক সায়েদুর রহমান রাসেল, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লা দুলাল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাযহারুল ইসলাম বাদল, অ্যাপায়ণ বিষয়ক সম্পাদক দীপ্ত সরকার, সদস্য মেহেদী হাসান খোকা, সদস্য পলাশ দেব, সদস্য এস. এস রানা, সদস্য মোতালেব মিয়া, সদস্য রাকিবুল ইসলাম।
প্রতিষ্ঠাতা ও বর্তমান নির্বাচিত সভাপতি সঞ্জয় শীল বলেন, নিরাপদ নবীনগর চাই সংগঠনটি একটি সুন্দর ও শৃঙ্গলা নিয়ে আজ ৫ বছরে পর্দাপর্ণ করেছি। আমরা দৃশ্যমান কোনো সামাজিক-সাংস্কৃতিক ও অন্যান্য ক্ষেত্রে ভূমিকা রাখতে পারিনি তবু আমাদের লিখুনি ও প্রচারণায় নবীনগরবাসীর জন্য সব সময় চেয়েছি ভালো কিছু করার। আমরা আশা করছি, নব গঠিত কমিটি দৃশ্যমান কিছু করবে। যা উপজেলাবাসীর কল্যান ও মঙ্গল বয়ে আনবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC