
রাইজিং কুমিল্লা ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম, জরুরি সেবা, রোগীদের অবস্থা এবং স্বাস্থ্যসেবার মান সরেজমিনে পর্যালোচনা করেন। ঈদের দিনেও যেন নিরবচ্ছিন্নভাবে স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী, ডা. তৈফিকুল আলম তারেক, সোলায়মান বাদশা (এসএসিএমও)সহ অন্যান্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ উপস্থিত স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ঈদের দিনেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় সন্তোষ প্রকাশ করেন।
তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসংক্রান্ত খোঁজখবর নেন এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC