
রাইজিং কুমিল্লা ডেস্ক
নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করার অনুরোধ জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
নির্বাচনী প্রচারণার সময় দেওয়া তার একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, তিনি তার নির্বাচনী এলাকা দেবিদ্বারের যুবকদের উদ্দেশে নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করার পরামর্শ দিচ্ছেন।
বক্তব্যে তিনি বলেন, দেবিদ্বারের নারীদের কর্মসংস্থানের যোগান দেওয়ার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি।
নবনির্বাচিত এই সংসদ সদস্য যুবকদের উদ্দেশে আরও বলেন, ‘বিয়ে করার সময় বাবা-মা বলবে নিজের থেকে কম শিক্ষিত মেয়ে বিয়ে করার কথা, এই পরামর্শ জীবনেও শুনবিনা। বিয়ে করবি নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে। কারণ, একটা ওয়াইফ একটা ইন্সটিটিউশন। তারা বিয়ের পর কর্মসংস্থান করলেও ভালো, না করলেও ভালো। তারা নিজেদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে পারে।’
এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে নারীর শিক্ষা ও ক্ষমতায়নের পক্ষে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC