
মোহাম্মদ রাজীব, কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন খান ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৭টার দিকে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা যায়। অধ্যাপক ড. আমির হোসেন খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৯৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়টির ছাত্র কল্যাণ ও কাউন্সেলিং কেন্দ্রের পরিচালক নিযুক্ত হন।
২০০৯ সালের ২৩ নভেম্বর তাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত করা হয়। ২০১৩ সালের ২২ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। উচ্চমাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞান পাঠ্যপুস্তক রচনা করে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ আমির হোসেন খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC