বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

নাসিরনগর প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আছমত সম্পাদক সবুজ

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Nasirnagar Press Club Committee Formation President Asmat Editor Sabuj
নাসিরনগর প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আছমত সম্পাদক সবুজ / ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় প্রেসক্লাবে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। দৈনিক নয়া দিগন্ত নাসিরনগর উপজেলা প্রতিনিধি মোঃ আছমত আলী সভাপতি এবং দৈনিক সংবাদ এর প্রতিনিধি মোজাম্মেল হক সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নব-গঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল কাদের সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ প্রতিনিধি আশিকুর রহমান চৌধুরী পনি, দপ্তর সম্পাদ দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি ফয়সাল মোর্শেদ, কোষাধ্যক্ষ দৈনিক পেনব্রিজ প্রতিনিধি কুমার প্রদীপ, কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছে ভোরের ডাক প্রতিনিধি সুজীত কুমার চক্রবর্তী, দৈনিক সরোদ প্রতিনিধি আদেশ চন্দ্র দেব।

আরও পড়ুন