বৃহস্পতিবার ২ এপ্রিল, ২০২৬

নাসিরনগর উপজেলা প্রশাসনের অভিযান, পাঁচ হাজার লিটার ডিজেল জব্দ

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগর উপজেলা প্রশাসনের অভিযান, পাঁচ হাজার লিটার ডিজেল জব্দ
নাসিরনগর উপজেলা প্রশাসনের অভিযান, পাঁচ হাজার লিটার ডিজেল জব্দ/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ বাজারের সেলিম স্টোর থেকে অবৈধভাবে মজুদ করা ৫ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

১ এপ্রিল (বুধবার) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফেল আহমেদ।

এ সময় প্রায় ত্রিশ টি তেলের ড্রাম থেকে প্রায় পঁচিশ হাজার লিটার ডিজেল তেল জব্দ করা হয়েছে।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এখানে অবৈধ ভাবে তেল মজুদ করা হয়েছে, আমরা এখানে প্রায় পাঁচ হাজার লিটার ডিজেল জব্দ করি, দোকান মালিক কে দশহাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দকৃত তেল নাসিরনগর কলেজ মোড় এ নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন