বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

নাসিরনগরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় অবৈধ পণ্য জব্দ

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Indian illegal goods seized in army operation in Nasirnagar
নাসিরনগরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় অবৈধ পণ্য জব্দ/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় অবৈধ পণ্য জব্দ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে সেনাবাহিনী টহল চলাকালীন সময়ে উপজেলার ফান্দাউক মোড়ে অবস্থানকালে সেনাবাহিনীর উপস্থিতি দেখে একটি পিকআপের ড্রাইভার ও হেলপার পালিয়ে যাই।

পরে টহল টিমের কমান্ডার লেঃ ইফতেমাম আহমেদ বিষয়টি সন্দেহজনক হওয়াই টহল দল কর্তৃক গাড়িটি তল্লাশি করে ভারতীয় পণ্য ৫০ বস্তা জিরা জব্দ করে।

নাসিরনগর অস্থায়ী সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ইফতেমাম আহমেদ জানান, উদ্ধারকৃত মালামাল ২৫ বিজিবির নিকট হস্তান্তর করা , জব্দকৃত ৫০ বস্তা জিরা প্রায় ১৫০০ কেজি ওজন, যার আনুমানিক মূল্য ৯ লক্ষ টাকা, সাথে একটি পিকআপ জব্দ করা হয়েছে, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন