
তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাকী আক্তার (৩০) নামের এক নারী সিনিয়র স্টাফ নার্স আত্মহত্যা করেছেন।
বুধবার (১ জুলাই) সন্ধ্যায় নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের বাসে একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি গুনিয়াউক ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র সরকারি স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।
নিহত লাকী আক্তার আখাউড়া এলাকার শরীফ মিয়ার স্ত্রী, তার বাবার বাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলার গুনিয়াউক জনৈক মুন্সী মোজাহির আলীর বাড়ির ভাড়াটিয়া বাসার দ্বিতীয় তলায় তার রুমে ঝুলন্ত মরদেহটি ঝুলছিল, পরবর্তী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খালিকুর রহমান জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ বলা যাচ্ছে না, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC