
তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ফয়েজ মোল্লা সানী কে রাজকীয় সংবর্ধনা ও ১২৫ সিসির একটি মোটরসাইকেল উপহার দিয়েছে তার প্রাক্তণ ছাত্ররা।
শনিবার (১৭ অক্টোবর ) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে সংবর্ধনা ও মোটরসাইকেল উপহার দেন তার ছাত্ররা।
ছাত্ররা জানান, দীর্ঘ ১৮ বছর তিনি এই মাদ্রাসায় শিক্ষকতা করছেন। তার হাত হাত ধরে প্রায় তিন শতাধিক কোরআনের হাফেজ তৈরি হয়েছে।
স্থানীয়রা বলেন, শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে এ সংবর্ধনা
মাদ্রাসাটির প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রিয় শিক্ষককে একটি মোটর সাইকেল উপহার দেওয়া হয়। মুলত ১৮ বছরপূর্তি উপলক্ষে এ সংবর্ধনা আয়োজন করেন প্রাক্তন ছাত্ররা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC