
তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নাগরিকদের দোরগোড়ায় সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা পৌঁছে দিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’।
আজ মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে নয়টায় নাসিরনগর উপজেলা ভূমি অফিস চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এই মেলা চলবে। সকালে মেলার উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী এই মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সংক্রান্ত সেবাকে আরও সহজলভ্য করা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।
উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় নাগরিকদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ দেওয়া হচ্ছে
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC