
তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল (বিএনপির) উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নাসিরনগর উপজেলার কলেজ মোড় থেকে বর্ণাঢ্য আয়োজনে র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ সংলগ্ন চত্বরে মিলিত হয়। পরে কলেজ মোড় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া - ১ নাসিরনগর আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ মান্নান।
আলোচনা সভায় এম এ হান্নান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন বলে আজ আমরা স্বাধীন হয়েছি। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছেন বলে আমরা গণতন্ত্র পেয়েছি।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমীকদল, নবীনদল সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC