
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগরে প্রবাসী মোনায়েম মিয়ার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক হতদরিদ্র ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।
বৃহস্পতিবার (১৯ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের ঝামারবালী সোনাতোলা ও খাগালিয়ার হতদরিদ্র পরিবারের হাতে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল গরুর মাংস, তেল, খেজুর, পেঁয়াজ, আলু, বেসন, খেসারি ডাল, ছোলা বুট, মুড়ি, খাবার স্যালাইন , চিনি ইত্যাদি।
ইফতার সামগ্রীর বিতরণকালে উপস্থিত ছিলেন, গোয়ানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী, মোঃ ওমর ফারুক, শফিকুল ইসলাম, মঞ্জুর আলী, শহীদ মিয়া, নাহিদ আল ফারাবী প্রমুখ।








