
তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা এলাকায় পুকুরে পানিতে ডুবে তামিম (৭) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২০ মে) বিকালে নাসিরনগর উপজেলার সোনাতোলা মসজিদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তামিম সোনাতোলা এলাকার কুদ্দুস মিয়ার তৃতীয় ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা তৌফিক এলাহী খান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকালের দিকে সোনাতোলা এলাকার একটি পুকুরে সহপাঠীদের সঙ্গে গোসলে নেমে তলিয়ে যায় সে, পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তামিম সোনাতোলা মাদ্রাসার ছাত্র।
তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, কোনো ভাবেই এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC