
তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আধুনিক স্টেডিয়াম ও চারপাশে গ্যালারি নির্মাণের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দিকে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৬ এর ফাইনাল খেলায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নাসিরনগরে একটি আধুনিক স্টেডিয়াম, দর্শকদের জন্য মাঠের চারপাশে গ্যালারি করে দেয়া হবে যেন বিল্ডিং এর ছাদে উঠে খেলা দেখতে না হয়, এসময় তিনি ব্রাহ্মণবাড়িয়া - ১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নাসিরনগরে আমন্ত্রণ জানানোর জন্য।
তিনি আরোও বলেন, বিএনপির সরকারের মাত্র সাত মাস, ইনশাআল্লাহ যুব সমাজ কে একসাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করবো, এবং এ সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করা।
এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া - ১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন এমপি,প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক আব সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফান উদ্দিন,নসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড আলী আজম চৌধুরীর সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC