
হরহামেশাই নিজের ব্যক্তিগত মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে দেখা যায় এই চিত্রনায়িকাকে।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় তিনি তার ফেসবুকে বেশ কিছু নতুন ছবি প্রকাশ করেন। সেখানে তাকে ল্যাভেন্ডার রঙের শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়।
পোশাকের সঙ্গে মিলিয়ে হাতে চুড়ি, কানে দুল এবং কপালে টিপে স্নিগ্ধ ও পরিপাটি সাজে নিজেকে উপস্থাপন করেন তিনি।
তবে এই সাজের মাঝেই যেন কিছু একটা অপূর্ণতা ছিল। সেই বিষয়টি ইঙ্গিত করে ছবির ক্যাপশনে পরী লেখেন, ‘আমার নাকফুলটা হারিয়ে গেছে!’
অভিনেত্রীর এমন লুক দেখে পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-অনুসারীদের প্রশংসার বন্যা বইতে দেখা যায়।
একই দিন বিকালে তিনি আরও একটি ফেসবুক পোস্টে তিনটি ছবি শেয়ার করেন। ছবিগুলোতে দেখা যায়, লাল-কালো ফ্লোরাল প্রিন্টের পোশাকে জানালার পাশে বসে আছেন তিনি। ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় নিজেকে তুলে ধরেছেন এই অভিনেত্রী।
একটি ছবিতে তাকে মুখ ফিরিয়ে থাকতে দেখা যায়, যেখানে শুধু পেছনে খোলা লম্বা চুল দৃশ্যমান। আবার অন্য ছবিতে কখনো গালে, কখনো কাঁধে হাত রেখে নানা অভিব্যক্তিতে নিজেকে মেলে ধরেন। এই পোস্টের ক্যাপশনে তিনি ব্যবহার করেছেন শুধু একটি লাল গোলাপের ইমোজি।
পোস্টটি শেয়ার করার মাত্র এক ঘণ্টার মধ্যেই ১৬ হাজারের বেশি রিয়েকশন এবং দেড় হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। সেখানে নেটিজেনদের একাংশ তার সৌন্দর্যের প্রশংসা করলেও, বড় একটি অংশ তার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন।
বিশেষ করে তার জীবনে নতুন কোনো মানুষের আগমন ঘটেছে কিনা, কিংবা তিনি আবারও বিয়ের কথা ভাবছেন কিনা—এ ধরনের প্রশ্ন উঠে আসে মন্তব্যের ঘরে।
এদিকে, শোনা যাচ্ছে বর্তমানে এই অভিনেত্রীর হাতে বেশ কিছু নতুন সিনেমা ও ওটিটি কনটেন্টের কাজ রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন।









