
নিজস্ব প্রতিবেদক
গত নভেম্বর মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই সময়ে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত এবং ৮৯৯ জন আহত হয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংগঠনটি বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর মাসে শুধুমাত্র সড়কেই নয়, রেল ও নৌপথেও উল্লেখযোগ্য সংখ্যক দুর্ঘটনা ঘটেছে। রেলপথে ৪৪টি দুর্ঘটনায় নিহত ৪০ জন এবং আহত ১ জন। নৌপথে ৭টি দুর্ঘটনায় নিহত ৬ জন এবং নিখোঁজ ৪ জন। সব মিলিয়ে মোট ৫৭৭টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৩৩ জন এবং আহত ৯০০ জন।
ভাগ অনুযায়ী, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে– ১৫৫টি দুর্ঘটনায় ১৩২ জন নিহত ও ২৫৭ জন আহত। অন্যদিকে, সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে– ১৯টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৮৯ জন আহত।
যানবাহনের ধরন অনুযায়ী সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেল। নভেম্বর মাসে মোট ১৯৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০১ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছে।
দুর্ঘটনার শিকার হওয়া মোট ৭৪৬টি যানবাহনের মধ্যে রয়েছে:
নিহত ও আহতদের মধ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ রয়েছে। এর মধ্যে রয়েছেন: আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য (১২ জন), চালক (১১৩ জন), পথচারী (৯৭ জন), পরিবহন শ্রমিক (৪১ জন), শিক্ষার্থী (৪৫ জন), শিক্ষক (১২ জন), নারী (৮০ জন), শিশু (৬০ জন), চিকিৎসক (৫ জন), সাংবাদিক (৫ জন) এবং রাজনৈতিক নেতাকর্মী (৬ জন)।
দুর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি কিছু সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে:
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC