
রাইজিং ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ১৭০ জনের মৃত্যু হলো।
আর চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের। গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫৪ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৯০ হাজার ৭৯৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত তিনজনের সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৫৮৮ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৮৭ হাজার ২৮১ জন ছাড়পত্র পেয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : info@risingcumilla.com, বিজ্ঞাপন: risingcumillaofficial@gmail.com, নিউজরুম: news.risingcumilla@gmail.com © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC