শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

নবীনগর পৌর এলাকার হাটে-বাজারে লিফলেট বিতরণ

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগর পৌর এলাকার হাটে-বাজারে লিফলেট বিতরণ
নবীনগর পৌর এলাকার হাটে-বাজারে লিফলেট বিতরণ/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার হাটে-বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনসাধারণের মুক্তির সনদ ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগরে ধানের শীষের দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এম এ মান্নানের নেতৃত্বে বিতরণ করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী মো. জাবেদুল ইসলাম জাবেদ, নবীনগর পৌর বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কবি অনন্ত হিরা, নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইউনুস, নবীনগর পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী সাজ্জাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মো. জাবেদুল ইসলাম জাবেদ বলেন, আমরা নবীনগরের প্রতিটি ঘরে এডভোকেট এম এ মান্নান সাহেবের নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছি। জনগণ সচেতন হলেই আমরা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে পারবো ইনশাল্লাহ।

আরও পড়ুন