
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা শ্রমিক দলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা স্বাক্ষরিত শ্রমিক দলের প্যাডে এ আহ্বায়ক কমিটিটি ঘোষণা করা হয়েছে।
এতে আহ্বায়ক হয়েছেন নবীনগর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মরহুম রফিকুল ইসলাম দেনু মিয়া’র ছেলে মো. জাবেদুল ইসলাম জাবেদ ও সদস্য সচিব মো. শাহ আলম বেপারী।
বুধবার (১৮ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকালে জেলা শ্রমিক দলের অফিসে এ কমিটিটি ঘোষণা করা হয়েছে।
সদ্য আহ্বায়ক মো. জাবেদুল ইসলাম জাবেদ বলেন, আমাকে নবীনগর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হিসেবে নির্বাচিত করায় নবীনগর উপজেলার মাটি ও মানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনের সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান সাহেবসহ আরো ধন্যবাদ জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সভাপতি হেবজুল বারী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির শ্রম ও বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মো: মোস্তফাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রমিক দলের সকল নেতৃবৃন্দকে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC