প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৬:২৯ পি.এম ||
প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৩:১৪ পিএম
নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলা টিভির অনুসন্ধানী সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, গ্রীন টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি এসএম অলিউল্লাহকে নবীনগর সদর ভূমি অফিসে সংবাদ সংগ্রহকালে নবীনগর সদর ভূমি অফিসে উদ্দেশপ্রনোদিতভাবে হয়রানিমূলক প্রায় ১ ঘন্টা অবরুদ্ধ করার প্রতিবাদে ও সহকারি নায়েব মো. শামমসুদ্দোহা, হাবিবুর রহমানসহ দোষীদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সকল সাংবাদিকবৃন্দ ও সুধী সমাজের ব্যানারে উপজেলা পরিষদ রোডে নবীনগর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা নবীনগর সদর ভূমি অফিসে গত ১৬ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে উল্লিখিত ঘটনাটি ঘটেছে তার তীব্র প্রতিবাদ, নিন্দা ও দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী