
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে স্থানিয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের কতিপয় নেতাকর্মীদের ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিনের কৃষক দলের নেতা ও অনুষ্ঠিত সংসদ নির্বাচনের বিএনপি’র এমপি পদ প্রার্থী আবু হাসনাত আলম ভূইঁয়া রাজিব।
রবিবার বিকেলে ( ২২ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় ও স্থানিয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভাকালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতিকের মনোনিত প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নানের পক্ষে নির্বাচনে কতিপয় নেতাদের অসহযোগীতা, বিরোধীতা, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করাসহ জাতীয়তাবাদী আর্দশের বিরোধীদের জয়ী করতে মরিয়া হওয়া স্থানিয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে তিনি এ কথা বলেন।
এছাড়া তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন, পর্দার আড়ালে বসে ষড়যন্ত্র করা কিছু বড় নেতা ১২ই ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ধানের শীষের প্রার্থী এড: এমএ মান্নান সাহেবের বিপক্ষে কাজ করেছেন। নির্বাচনের পর দেখতে পাচ্ছি অনেকে জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর পক্ষে অনেক নীতি কথা বলেছেন। আপনাদের লজ্জা থাকা উচিত। নিজের স্বার্থের জন্য দলের বিরুদ্ধে যে কোনো কাজ করা আপনাদের পক্ষে সম্ভব।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC