
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘ অর্ধশত বছরের উপর যিনি সংবাদপত্র বিতরণ করেছে আসছিলেন, সেই বাহক ও সংবাদপত্রের বাতিঘর খ্যাত মরহুম লোকমান হেকিম চৌধুরী’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ) মরহুম লোকমান হেকিম চৌধুরীর স্মরণে কোরআন খতম, দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে।
মরহুমের একমাত্র সন্তান দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নবীনগর প্রতিনিধি খান জাহান আলী চৌধুরী জানান, আমার আব্বা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকে-ই নবীনগরে সংবাদপত্র বিতরণ করে আসছিলেন। মৃত্যুর আগের দিনও তিনি পাঠকদের হাতে পত্রিকা তুলে দিয়েছিলেন। আমার আব্বার নামে-ই এখন পর্যন্ত পত্রিকার এজেন্ট চলছে। আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন।
“মের্সাস লোকমান হেকিম চৌধুরী” নামের এই পত্রিকা এজেন্ট ও লোকমান হেকিম চৌধুরীকে সবাই এক নামে-ই চিনেন। তিনি ছিলেন সবার কাছে পত্রিকার কাকা, ভাই। রোদ-বৃষ্টি আর এক সময়ের ধীর গতির যোগাযোগ সত্ত্বেও তিনি পত্রিকা পৌঁছে দিতেন পাঠকদের কাছে। তিনি-ই তৈরি করেছিলেন পত্রিকার পাঠক। সেই সাথে দেশ ও দশের সকল সংবাদপত্রের কপি। উনার মৃত্যু বার্ষিকীতে উপজেলার সাংবাদিকরা উনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC