
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি, নবীনগর পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলাস্থ জেলা পরিষদ বাস স্টেশনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দেনু মিয়ার ৭ ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৫ ডিসেম্বর ২০২৫) দুপুরে মরহুমের নিজ বাড়ি নবীনগর এলাকার মাঝিকাড়া গ্রামে এ দোয়া ও মিলাদ মাহফিল শেষে মেজবান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৫, নবীনগর সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এড. এম এ মান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
মরহুম রফিকুল ইসলাম দেনু মিয়া’র সন্তান উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা শ্রমিকদলের সভাপতি প্রার্থী মো. জাবেদুল ইসলাম জাবেদ সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।










