
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতোয়া বাইল্লা পাড়ায় গত সোমবার (১১ মে) দুপুরে র্যাবের ৪ সদস্যের উপর হামলা ও কান ধরানোর ঘটনায় ১ জন নারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬ খ্রিষ্টাব্দ) সকালে র্যাবের অভিযানে তাদেরকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত হলেন খাগাতোয়া গ্রামের মরহুম গোলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদির (৬২), নয়ন মিয়ার ছেলে মো: রাহিম আহমেদ (২০), মুসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান ওরফে অপু মিয়া (১৯), হুমায়ুন কবিরের ছেলে নুর আলম ওরফে নুরনবী (১৯) ও জামাল মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগমকে (৪৮) বলে জানা গেছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬ খ্রিষ্টাব্দ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দক্ষিণ পৈরতলায় র্যাব-৯-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এও জানা যায়, র্যাবের ৪ জন সদস্য তথ্য সংগ্রহকালে জেলার বাঞ্ছারামপুর উপজেলায় যাওয়ায় সময় তাদের উপর হামলা করে।
পরে হামলাকারীদের কাছে থেকে ১ জন র্যাব সদস্য পালিয়ে গেলেও আটক বাকি ৩ জনকে পরে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছিল।
এরই প্রেক্ষিতে হামলাকারিদের ধরতে র্যাবের অভিযানে ১ জন নারীসহ ৪ জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC