শনিবার ২৮ মার্চ, ২০২৬

নবীনগরে মানসিক প্রতিবন্ধী নারীর কন্যা সন্তান জন্ম

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগরে মানসিক প্রতিবন্ধী নারীর কন্যা সন্তান জন্ম
নবীনগরে মানসিক প্রতিবন্ধী নারীর কন্যা সন্তান জন্ম/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রুসুল্লাবাদ ইউনিয়নের রুসুল্লাবাদ বাজারে থাকা অন্তঃসত্ত্বা মানসিক প্রতিবন্ধী (পাগলি) মুক্তার কন্যা সন্তান জন্ম হয়েছে।

জানা যায়, মানসিক প্রতিবন্ধী মুক্তা পাগলি দিন রাত-দিন বাজারে ঘুরে-বেড়াতেন ও থাকতে গিয়ে হয়তো অজ্ঞাত কারো ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হন।

এ অবস্থায় স্থানীয় ও সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত সমাজসেবীদের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হলে তার কন্যা সন্তান জন্ম হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন নবীনগরনামা-এর উদ্যোক্তা আশরাফুল হক বলেন, আমরা যখন জানতে পারি মুক্তা নামে একজন পাগলি নারী গর্ভবতী, আমরা তার বিষয়ে খুঁজ খবর নিয়ে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনকে সুপারিশ করি।

নিরাপদ নবীনগর চাই সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মো. কাউছার আহমেদ বলেন, আমাদের সমাজে একজন পাগলও যে নিরাপদ নয়, এটি তার একটি নির্মম উদাহরণ। এটি কোনো সাইকো ছাড়া সম্ভব নয়। যাই-হউক সদ্যোজাত শিশুটি ও মা’র প্রতি স্থানীয় প্রশাসন ও সমাজসেবীদের সুদৃষ্টি কামনা করবো। যাতে শিশুটি আট-দশজন শিশুর মতো বেড়ে উঠতে পারে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, মানসিক প্রতিবন্ধী নারী ও নবজাতকের খোঁজ খবর নিয়েছি। আমরা উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

আরও পড়ুন