
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নাটঘর ইউনিয়নের একুইছড়া বাজারে বিএনপির স্থানিয় কার্যালয় গতকাল রবিবার (১ ফেব্রুযারি ২০২৬) গভীর রাতে আগুনে পোড়া নিয়ে শুরু হয়েছে উত্তেজনা।
কারো দাবি, সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এদিকে বিএনপির মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী এডভোকেট আব্দুল মান্নানের অনুসারি নাটঘর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা দাবি করেন, সদ্য বহিস্কৃত জেলা বিএনপির অর্থ সম্পাদক ও ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারী জেলা বিএনপির সদস্য হজরত আলী মোবাইল ফোনে হুমকি দেওয়ার পর পরেই মাঝ রাতে নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হযরত আলী বলেন, তাদের দাবি মিথ্যা ও বানোয়াট। আমি নিজেও এই ঘটনার সত্যতা নিরসনের দাবি জানাচ্ছি। শুধু শুধু ইর্ষা পরায়ণ হয়ে আমার বিরুদ্ধে অপ-প্রচার করে তাপস ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে।
সরজমিনে গিয়ে দেখে যায়, বিএনপির দলীয় কার্যালয়সহ চারটি দোকান পুড়ে গেছে। আনুমানিক প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয় বলে জানান দোকান মালিকরা।
এদিক সোমবার (২ জানুয়ারি ২০২৬) সকালে এডভোকেট আব্দুল মান্নান ঘটনাস্থলে পরিদর্শন করে এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আগুন লাগার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC