
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফসলি মাঠ থেকে “আগে আসলে আগে বিক্রি” স্লোগানে বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
প্রতি কেজি ৩৬ টাকা দরে প্রতি মণ প্রতি ১৪৪০ টাকা দরে ধান সংগ্রহ করছেন। যা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রান্তিক ও সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ হচ্ছে এই ধান।
এছাড়া, নবীনগর উপজেলা কৃষি অফিসের ভ্যারিফাইড ফেসবুক পেজে নিবন্ধিত ও তালিকাভুক্ত কৃষকদের উপজেলা খাদ্য গুদামে গিয়ে ধান বিক্রিতে আহবান জানানো হয়েছে।
কৃষকের ধান বিক্রি ও উপজেলা খাদ্য গুদামে ক্রয় চলবে আগামী ৩১ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত বলে জানান কৃষি কর্মকর্তা। সেজন্য কৃষকরা যাতে কোনো ভোগান্তিতে না পড়েন কিংবা দালালের খপ্পরে না পড়েন সেজন্য স্থানীয় কৃষি উপ-সহকারির সাথে যোগাযোগের জন্য আহবান করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, আমরা চেষ্টা করছি যে সকল কৃষক ধান বিক্রিতে আগ্রহী উনাদের ধান সংগ্রহ করা ও দালালমুক্ত থেকে সরাসরি সরকারি ন্যায্য মূল্য দান বিক্রি করে কৃষক লাভবান হওয়ার জন্য। আমি সবাইকে আহবান করবো, আপনারা মাঠে কিংবা সরাসরি খাদ্য গুদামে এনে ধান বিক্রি করুন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC