
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার প্রধান অভিযুক্ত ও ঘটনার মূল হোতা হিসেবে অভিযুক্ত কাজল চন্দ্র বর্মন এখনো পলাতক রয়েছে।
রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বড়াইল ইউনিয়নের রাধানগর গ্রামে অভিযান চালিয়ে সাত্তার মমিয়ার ছেলে আলাউদ্দিনকে গ্রেফতার করে নবীনগর থানা পুলিশ। তিনি এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
নবীনগর থানার ওসি (তদন্ত) রাজিব কান্তি নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামলার প্রধান অভিযুক্ত কাজল চন্দ্র বর্মন এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ২৩ মে শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের গোসাইপুর রাধানগর ঝালুপাড়া এলাকায় ইতালি প্রবাসী রাজিব বর্মনের বাড়িতে হামলা চালানো হয়।
এসময় দুর্বৃত্তরা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় এবং বসতঘরে ব্যাপক ভাঙচুর চালায়। হামলায় একই পরিবারের চারজন আহত হন। এ ঘটনায় ভুক্তভোগীরা নবীনগর থানায় মামলা দায়ের করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC