
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুড়ি নদী পারাপারের খেয়া নৌকায় বসা নিয়ে তর্কে জেরে সহযাত্রী এলেম খাঁ-র ঘুষিতে হানিফ মিয়া (৫৫) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে রবিবার (২৬ এপ্রিল) দুপুরে নবীনগর সদরের মনুবাবু ঘাটে।
জানা যায়, মৃত হানিফ মিয়া তার আত্মীয়ের বাড়ি উরখুলিয়া যাওয়ার উদ্দেশ্যে মনুবাবুর ঘাট থেকে নৌকা উঠেন। নৌকায় বসা নিয়ে নবীনগর পশ্চিম ইউনিয়নের মোল্লা গ্রামের এলেম খাঁ-র সাথে তর্কে জড়িয়ে পড়েন তিনি।
পরে এলেম খাঁ-র ঘুষিতে হানিফ মিয়া পড়ে গিয়ে কোনো নড়াশব্দ না করলে প্রত্যক্ষদর্শীরা নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত হানিফ মিয়া নবীনগর পশ্চিম ইউনিয়নের বগডহর গ্রামের মৃত হারিজ মিয়ার সন্তান।
এ ঘটনায় মোল্লা গ্রাম ও বগডহর গ্রামের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে নবীনগর থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।
নবীনগর থানা ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, হানিফ মিয়ার মৃত্যুর বিষয়ে ময়নাতদন্ত ছাড়া এখনো কোনো কিছু বলা যাচ্ছে না।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC