
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘর ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলার এমপি পদ প্রার্থী ও বাংলাদেশ কেন্দ্রিয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশিদ বলেন, পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের প্রচেষ্টা টিকবে না। আপনারা নির্বাচনের জন্য প্রস্তত থাকুন। আমার নেতাকর্মীদের বলবো, জননেতা তারেক রহমানের নির্দেশনা আমাদের সর্তক থাকতে হবে। কোন অরাজনৈতিক সালিশ, বৈঠক করা যাবে না।
শনিবার বিকালে (২০ সেপ্টেম্বর ২০২৫) নাটঘর ইউনিয়নের নাটঘর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
নাটঘর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো. আবুল কালামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জহির চিশতীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক, জেলা বিএনপি'র সদস্য ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি'র এমপি পদ প্রার্থী কে এম মামুন অর রশিদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ হোসেন রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের সদস্য কামাল হোসেন, জেলা কৃষক দলের যুগ্মআহবায়ক মো. আল-আমিন, নবীনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, মো. মফিজ উদ্দিন, মনিরুজ্জামান পল্টু, মো. আবু হানিফ মোল্লাসহ অন্যান্যরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC