
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণঅধিকার পরিষদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানের শীষ প্রতিকের এমপি পদ প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নানকে সমর্থন জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় (১০ ফেব্রুয়ারি ২০২৬) নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ বাস স্টেশনস্থ গণঅধিকার পরিষদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সমর্থন ঘোষণা করা হয়েছে।
এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, আমরা ইনশাল্লাহ, নবীনগরবাসীর ভোটে নিরঙ্কুশ বিজয় লাভ করবো। আজকে গণঅধিকার পরিষদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের আনুষ্ঠানিক সমর্থন ঘোষণায় আমি উনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এসময় গণঅধিকার পরিষদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC