
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়াকে (৩৫) সদর থেকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. সোহেল মিয়া নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামের মো. মোখলেছুর রহমান ও আনোয়ারা বেগমের সন্তান।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর নবীনগর-রাধিকা সড়কের কনিকারা সেতুর পূর্ব পাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একত্রিত হয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন—এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওই সময় ধাওয়া করে মো. রাজিব (৩২) ও মো. জামাল হোসেন (৪২) নামের দুজনকে আটক করে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে ২২টি ইটের টুকরা ও ১৫টি বাঁশের লাঠি জব্দ করা হয়। পরবর্তীতে এই ঘটনায় হওয়া মামলার তদন্তে মো. সোহেল মিয়ার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায় বলে জানান নবীনগর থানা পুলিশ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদুল আলম চৌধুরী জানান, সুনির্দিষ্ট মামলায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC