
সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৌলভী আবদুস সোবহান ওরফে আবদু মিয়া উকিল এর ৮৭তম মৃত্যূ বার্ষিকী ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এ্যাসেম্বলি মাঠে মৃত্যু বার্ষিকী ও বার্ষিক মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে।
মরহুম মৌলভী আবদুস সোহবান ওরেফ আবদু মিয়া উকিল তৎকালিন সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর দেওয়ানী আদালতে উকালতির সূত্রে পাশবর্তী কুমিল্লা জেলার মুরাদনগর থেকে এসেছিলেন। উকালতির পাশাপাশি তিনি স্থানিয়দের সহায়তায় নবীনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় নামে ১৮৯৬ সালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এখানকার শিক্ষার্থীদের মাঝে ইংরেজি শিক্ষার বিস্তার ও প্রসারের লক্ষ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। আজ শত বর্ষ ধরে এই বিদ্যালয়টি আলোর বর্তিকা ছড়িয়ে যাচ্ছে।
এ সময় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মিলাদ শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC