শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

নবীনগরের লাউর ফতেহপুরে পুকুর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

নবীনগরের লাউর ফতেহপুরে পুকুর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
নবীনগরের লাউর ফতেহপুরে পুকুর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর উত্তর পাড়ার খন্দকার বাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার করেছেন নবীনগর থানা পুলিশ। জানা যায়, লাশটি লাউর ফতেহপুর ১ নং ওয়ার্ডের আবুল হাসনাতের কলেজ পড়ুয়া কন্যা ফারজানা আক্তার জুঁই।

শনিবার সকালে (২০ সেপ্টেম্বর ২০২৫) পুকুরে কচুরিপানার আড়ালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে ফোন দেয়।

জানা যায়, ফারজানা আক্তার জুঁই ২ দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে মৃতের বাবা খুঁজাখুঁজি করে না পেয়ে নিজে বাদী হয়ে নবীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) শাহিনুর ইসলাম জানান, মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন