মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নবীনগরের প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত – ১

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগরের প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত - ১
নবীনগরের প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত - ১/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের ভিটিবিশারা গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় সুজন মিয়া নামে একজন হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত সুজন মিয়াকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে (১৭ ফেব্রুয়ারি ২০২৬) আনুমানিক দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।

জানা যায়, গুরুতর আহত সুজন মিয়াকে দোকান থেকে তুলে নিয়ে একই গ্রামের হৃদয় মিয়া, শরিফ মিয়া, তানভীর, নুরুন্নবীসহ কয়েকজন মিলে হামলা করেন।

আহত সুজন মিয়া নির্বাচনে সদ্য বহিষ্কৃত জেলা বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক স্বতন্ত্র এমপি পদ প্রার্থী কাজী মো. নাজমুল হোসেন তাপসের সমর্থক ছিলেন বলে দাবি করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, অভিযোগ প্রক্রিয়াধীন আছে, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন