
রাইজিং ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) নগরীর ৪ নং, ৭ নং এবং ১৮ নং ওয়ার্ডসহ একাধিক এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়।
৪ নং ওয়ার্ডে বেপারী পুকুর পাড়ের চারপাশ, দক্ষিণ পাড় থেকে কাপ্তান বাজার মাজার রোডের দুই পাশ, মসজিদের পিছনের মাস্টার বাড়ি এলাকা, সরদার বাড়ি ও সাবেক কাউন্সিলর নাজিম সাহেবের বাড়ির গলি পর্যন্ত মশক নিধন কার্যক্রম চালানো হয়।
৭ নং ওয়ার্ডে ধর্মপুর মোড় থেকে অশোকতলা মোড় (রাস্তার দক্ষিণ পাশ), ফ্রেন্ডস হাউজিং, প্রফেসর পাড়া, চাপরাশি গলি, ভারুলবাড়ি, নোনাবাদ এবং অশোকতলা রেলগেটের জলার পিছনের অংশে ফগিং কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়া ১৮ নং ওয়ার্ডের হাউজি এস্টেট, সেকশন-০৪, হযরত পাড়া এবং কাটাবিল মেইন রোডের (পূর্ব পাশ) বিভিন্ন অংশেও মশক নিধন কার্যক্রম চালানো হয়।
নগরীর গুরুত্বপূর্ণ সরকারি ও প্রশাসনিক স্থাপনাগুলোতেও এ কার্যক্রম পরিচালিত হয়েছে। এর মধ্যে আদালত চত্বর, গণপূর্ত ভবন (আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকা) এবং অতিরিক্ত পুলিশ সুপারের বাসভবন এলাকাও অন্তর্ভুক্ত ছিল।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিতভাবে এ ধরনের মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC