
রাইজিং ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) নগরীর ৫ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও গলিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ এবং মশার বংশবিস্তার রোধে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৫ নম্বর ওয়ার্ডে জামতলা থেকে শুরু করে ঋষি পট্টি, পানপট্টি, গোয়ালপট্টি, মেইন রোড, রাজগঞ্জ ট্রাফিক মোড়, থানা রোড, ছাতিপট্টি, গাংচর রোড, মোগলটুলি হয়ে শাহসুজা মসজিদ এলাকা পর্যন্ত মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়া ৯ নম্বর ওয়ার্ডে ডায়াবেটিস হাসপাতাল এলাকা থেকে মেইন রোড, ফ্লাইওভারের গোড়া, ভূতের গলি, কুমিল্লা আইডিয়াল কলেজ রোড, রূপসী বাংলা পত্রিকা অফিস, কবরস্থান রোড, অশোকতলা চৌমুহনী হয়ে স্টেশন রোড ও সবুজ রেস্টহাউজ গলি এলাকাতেও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে এবং নগরবাসীকেও নিজ নিজ বাসা-বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC