
রাইজিং ডেস্ক
আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করেছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (১৯ ফেব্রুয়ারি) এবং মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
এছাড়া আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বজ্রসহ বৃষ্টিপাতেষ প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC