মঙ্গলবার ৭ এপ্রিল, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপপ্রবাহ

রাইজিং ডেস্ক

Rain
প্রতীকি ছবি/সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ  রোববার (৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্রগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া দেশে বিরাজমান তাপপ্রবাহ কয়েকটি জায়গায় প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন